মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

‘একজন মন্ত্রী ফোন দিলে যেভাবে কথা বলা উচিত সেভাবেই বলেছি’

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাদের সঙ্গে একজন প্রতিমন্ত্রীর কথোপকথনের অডিও নিয়ে চলছে আলোচনা- পুরোনো ছবি

সরকারের একজন প্রতিমন্ত্রীর সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের কথোপকথনের অডিও নিয়ে দেশজুড়ে সমালোচনা চলছে। সেই অডিও নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ইমন।

অডিওর সত্যতা নিশ্চিত করে ইমন বলেন, ‘বিষয়টি নিয়ে খুবই বিব্রত বোধ করছি। এমন একটি বিষয় নিয়ে কথা বলতে হবে সেটা চিন্তাও করতে পারিনি কখনো। একজন মন্ত্রী ফোন দিলে তার সঙ্গে যেভাবে কথা বলা উচিত আমি কিন্তু সেভাবেই বলেছি। তার সঙ্গে তখন আমার কীভাবে কথা বলা উচিত ছিলো সেটা আমি বুঝতেছি না।’

ইমন বলেন, ‘ঘটনাটা দুই বছর আগের। আমরা তখন একটা শুটিংয়ের প্রস্তুতিতে ছিলাম। তখন উনি (প্রতিমন্ত্রী) হঠাৎ ফোন দিয়েছেন।  একজন মন্ত্রী বারবার ফোন দিচ্ছে, আমি কিন্তু বলেছি, হ্যা ভাই আসতেছি। দেখছি ভাই। খারাপ কিছু কিন্তু বলিনি। এর মধ্যে কিন্তু অনেক সময় পার হয়ে গেছে। আমি কিন্তু বারবার বলছি, দু’মিনিট ভাইয়া, নামছি।’

মাহিকে নিয়ে যাওয়া প্রসঙ্গে ইমন বলেন, ‘আমি কি কোনো নায়িকাকে নিয়ে এভাবে যাব? আপনার কী মনে হয়? এমন কোনো অভিযোগ কেউ আমার বিরুদ্ধে বলতে পারবে? আমি যে তাকে (মাহি) নিয়ে গেছি- এমন কোনো কথা সেখানে নেই। আমি কিন্তু যাইনি। আমি শুধু ট্যাকল দেওয়ার চেষ্টা করেছি। আমাকে তো আপনারা সবাই চেনেন। আমাকে যেন কেউ ভুল না বোঝে।’

এ বিষয়ে বক্তব্য জানতে চিত্রনায়িকা মাহির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বর বন্ধ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে ওমরাহ পালনের জন্য স্বামীকে নিয়ে সৌদি আরব গিয়েছেন মাহি। বর্তমানে দুজনেই অবস্থান করছেন মরুর দেশে। সেখানে মরুভূমির বুকে স্বামীর সঙ্গে রোমান্টিক সময় পার করছেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। যার প্রমাণ মেলে মাহির ফেসবুকে। আর তারই কিছু স্থিরচিত্র ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘শুকুর আলহামদুলিল্লাহ।’ মাহির শেয়ার করা ছবিতে দেখা যায়, স্বামীর সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। বিকেলের সূর্যটাও যেন মাহি-রাকিবের সময়টাকে উপভোগের জন্য সোনালী প্রান্তরে রূপ নিয়েছিল।

সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বেশ সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা। যদিও বেশ কয়েকবার ভাঙনের গুঞ্জন উঠেছে। তবে প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাসে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাহি। অবশেষে চলতি বছরের ২২ মে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহি।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর