রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আটঘরিয়ায় একই গ্রামে ৬টি গরু চুরি

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার আইন-শৃঙ্খলা পুরস্থিতি চরম অবনতি। গত ৫ ডিসেম্বর ( রোববার) দিবাগত রাতে অভিরামপুর গ্রামে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে গরুর মালিকদের প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। এসময় সংবদ্ধ চোরেরদল আক্কাস আলীর ২টি গরু, স্বাধীন প্রামানিকের ৩টি গরু, মগরব আলীর ১টি গরু মোট ৬টি গরু তাদের ঘোয়ালঘর থেকে চুরি করে ট্রাক যোগে পালিয়ে যায়।

 

জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর গ্রামে আক্কাস আলী ওরফে আক্কেল প্রতিদিনের ন্যায় ২টি গরু ঘোয়াল ঘরে রেখে ঘোমাতে যায়। ভোরে ঘুম থেকে উঠে গরু বাহির করতে গিয়ে দেখে ঘোয়াল ঘরের দরজা খুলা। পরে দেখে ঘোয়ালের রাখা গরু চুরি হয়েছে। একই কায়দায় স্বাধীন প্রামানিকের ৩টি গরু ও মগরব আলীর ১টি গরু চুরি হয়েছে। গরু চুরির ঘটনায় এসপি সার্কেল ও আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান ঘটনা স্থালটি পরিদর্শন করেছেন। বর্তমানে উপজেলার বিভিন্ন গ্রামের গরু পালনকারিরা গরু চুরির আংতকের মধ্যে রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর