শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চাটমোহরে চুরি যাওয়া চাউল সহ দুই ব্যবসায়ী আটক

চলনবিলের আলো ডেস্কঃ
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

নওগাঁ জেলার মহাদেবপুর থানা পুলিশ শনিবার সকালে চাটমোহর থানা পুলিশের সহায়তায় চাটমোহর থেকে চুরি যাওয়া ২৪২ বস্তা চাউল উদ্ধার করেছে।
এ ঘটনায় চাটমোহর ও পাশর্^বর্তী আটঘরিয়া উপজেলার দুই চাউল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের জোনাব আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) ও আটঘরিয়া উপজেলার কুমেশ্বর গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে শাহজাহান প্রাং (৪৫)।
মহাদেবপুর থানায় দায়ের করা অভিযোগে জানাযায়, মহাদেবপুরের ভাই ভাই রাইস এজেন্সি গত ১ ডিসেম্বর ২৮০ বস্তা চাউল নিয়ে একটি ট্রাক ফেনীর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সে চাউল আর গন্তব্যে পৌঁছেনি। চাউলের মালিক মহাদেবপুরের আবু নাসিম মশিউর রহমান খোঁজ নিয়ে জানতে পারেন তাঁর চাউল পাবনার আটঘরিয়ায় বিক্রি করা হয়েছে। মহাদেবপুর থানার মামলা নং ৩,তাং ৪/১২/২১ এর সূত্রে মহাদেবপুর থানা পুলিশ শনিবার সকালে চাটমোহর থানা পুলিশের সহায়তায় চাটমোহর ও আটঘরিয়ায় অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ। এসময় আটঘরিয়ায় শাহজাহান আলী ও চাটমোহরের রফিকুলের গোডাউন থেকে ২৪২ বস্তা চাউল জব্দ করা হয়। আটক করা হয় দুই চাউল ব্যবসায়ীকে। আটকের পর দুপুরেই তাদেরকে মহাদেবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেন চাউল উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাদেবপুর থানার মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। চাটমোহর থানায় এ বিষয়ে জিডি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর