মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ডোমারে ১০টি ইউপি নির্বাচনে আ’ লীগের প্রার্থী ঘোষণা

এস.কে হিমেল,নীলফামারী প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মনোনয়ন বোর্ডের সভা শেষে রংপুর ও রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এবারের এই ১০ ইউপিতে রয়েছে অনেক নতুন মুখ।
দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন- ভোগডাবুরীতে মো. হাফিজুর রহমান, কেতকীবাড়িতে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম স্বাধীন, গোমনাতি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল হামিদ, জোড়াবাড়িতে মো. এহতেশামুল হক, বামুনিয়ায় মনোরঞ্জন রায়, পাঙ্গা মটুকপুরে বর্তমান চেয়ারম্যান মো. এমদাদুল ইসলাম, বোড়াগাড়িতে মোছা. জেবুন্নেছা আক্তার, ডোমার সদরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ, সোনারায়ে গোলাম ফিরোজ, হরিণচড়ায় মো. রাসেল রানা।
প্রসঙ্গত, ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ই জানুয়ারি। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর