মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

দুই বাউলার “একটাই দুঃখ”

সাইফুল ইসলাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

প্রকাশিত হলো বাউল আকাইদ এর কথা ও সুরে মনির বাউলার কন্ঠে নতুন একটি গান। বিচ্ছেদের কথায় সাজানো “আমার একটাই দুঃখ” শিরোনামের নতুন এই গানটি ইতোমধ্যে সকল শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে।
গানটির কথা ও সুর সাজিয়েছেন বাংলা ফোক গানের জনপ্রিয় গীতিকার ও সুরকার বাউল আকাইদ। বাউল আকাইদ অসংখ্য গান রচনা করেছেন এবং সুর করেছেন। তার লেখা ফোক গানে কন্ঠ দিয়েছেন রিংকু, গামছা পলাশ, ফজলুর রহমান বাবু, কাজী শুভ, রাজীব শাহ্, পাগলা আশিক, এফ এ সুমন, ইমন খান, ঐশী, পুলক, রাজু মন্ডল সহ আরও অনেকেই।
বাউল আকাইদ “আমার একটাই দুঃখ” গানটি সম্পর্কে বলেন, গানটিতে মনের মাঝে লুকিয়ে থাকা গভীর দুঃখের প্রকাশ করা হয়েছে। দুঃখ ছাড়া কোনো মানুষ নেই। গানের কথাগুলো সকলের মনের কথা হয়েই থাকবে। আমাদের এই গানটি শ্রোতাদের মনে বিস্তর এক জায়গা নিয়ে থাকবে এটাই বিশ্বাস।
গানটি দারুণ মায়া দিয়ে গেয়েছেন মনির বাউলা। মনির বাউলার ছোটোবেলা থেকেই বাবার কাছেই গান শেখা হয়। মনির বাউলা চ্যানেল আই সেরাকন্ঠ ২০০৮ এর প্রতিযোগিতায় অংশ নেন। এরপর তিনি ২০০৯ সালে (সুর দরিয়া এপার ওপার) ভারত বাংলাদেশের যৌথ রিয়েলিটি শো তে পারফর্মেন্স করে চ্যাম্পিয়ন হয়। মনির বাউলা সব ধরনের গানেই সমান তালে দখল নিয়ে রেখেছেন। তবে ফোক বিচ্ছেদ গানগুলো তার গলার সাথে সোনায় সোহাগা হয়ে যায়। মনির বাউলার এবারের গানটিও বিচ্ছেদের কথায় সাজানো। গানটি প্রকাশ করা হয় বাউল আকাইদ এর ব্যক্তিগত ইউটিউব চ্যানেল থেকে। গানটি রিলিজ হবার পর থেকে দর্শক শ্রোতাদের প্রশংসায় ভাসছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর