মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালের পাঁচটি’র মধ্যে চারটিতে নৌকার প্রার্থী বিজয়ী

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার তিনটি উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামলা জটিলতার কারণে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন ৬ হাজার ৪৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ওয়ার্কার্স পার্টির হাতুরি মার্কার প্রার্থী শাহিন হোসেন পেয়েছেন ৩ হাজার ৯৩৩ ভোট।
উজিরপুরের গুঠিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: আওরঙ্গজেব ৭ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। হারতা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী অমল মল্লিক ১১ হাজার ৩০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া উজিরপুরের বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ হাওলাদার ও মুলাদীর বাটামারা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন অশ্রু।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর