মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বিশ্ব রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

প্রথমবারের মতো বিশ্ব রোবট অলিম্পিয়াডে (ডব্লিউআরও) অংশ নিচ্ছে বাংলাদেশ।  বৃহস্পতিবার শুরু হওয়া এ অলিম্পিয়াডের মূল পর্বে দেশের দুটি টিম ঢাকা থেকে অনলাইনে অংশ নিচ্ছে। কানাডা থেকে অনলাইনের মাধ্যমে অলিম্পিয়াডের বিচারকাজ করা হচ্ছে। গত মাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের জাতীয় পর্যায়ে অংশ নেওয়া শিক্ষার্থীদের পারফরম্যান্স এবং মেধার ওপর ভিত্তি করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচিত করা হয়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এ অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজন করছে। এ বছর অলিম্পিয়াডের ‘ওপেন ক্যাটাগরি’ এবং ‘ফিউচার ইঞ্জিনিয়ারস’ ক্যাটাগরিতে অংশ নিচ্ছে বাংলাদেশ।
বিডিওএসএন সূত্র জানায়, গতকাল শনিবার অনলাইনের মাধ্যমে বিচারকদের সামনে নিজেদের রোবট প্রদর্শন করেন ওপেন ক্যাটাগরিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে ‘ইকো এগ্রোমেট’ রোবট নিয়ে অংশ নিল টিম ‘পাওয়ারিয়াম’। এ টিমের সদস্যরা হলেন ঢাকা কলেজের মুহাম্মদ আবরার জাওয়াদ, সরকারি বিজ্ঞান কলেজের তানজিম জামান খান এবং নটর ডেম কলেজের মো. আশরাফুজ্জামান ফুয়াদ। অন্যদিকে, ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটাগরিতে অংশ নেয় ‘টিম প্রডিজি’।
 এ টিমের সদস্য ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সাজ্জাদ ইসলাম এবং নটর ডেম কলেজের তৌসিফ সামিন। উল্লেখ্য, এ বছর সারা বিশ্বের ৬০টি দেশ ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর