মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উজিরপুরে জমে উঠছে নির্বাচনী প্রচারনা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

তৃতীয় ধাপে ২৮ নভেম্বর বরিশালের উজিরপুর উপজেলার তিনটি ইউপিতে নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারনায় সরগরম হয়ে উঠছে পুরো নির্বাচনী এলাকা।

জানা গেছে, উপজেলার গুঠিয়া ইউপিতে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল ও বিএনপি সমর্থিত প্রার্থী না থাকায় বেশ সুবিধাজনক স্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন আসাদ। এছাড়াও এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন আনারস মার্কার প্রার্থী ইজাজুল হক সজিব ও মোটরসাইকেল মার্কার প্রার্থী আওরঙ্গজেব হাওলাদার। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সাধারন ও সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা তাদের প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসাইন আসাদ, মেম্বার প্রার্থী ফারুক হাওলাদার, সাহানারা বেগমসহ একাধিক প্রার্থীরা জানান, শান্তিপূর্ন পরিবেশের মধ্য দিয়ে সকল প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্ত রয়েছে।

অপরদিকে বামরাইল ইউপিতে বিনা প্রতিদ্বন্দিতায় নৌকার প্রার্থী মোঃ ইউসুফ হাওলাদার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেখানে মেম্বার প্রার্থীদের মধ্যে চলছে ব্যাপক প্রচার-প্রচারননা। একাধিক মেম্বার প্রার্থীরা অভিযোগ করে বলেন, বিনাপ্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেখানে পছন্দের মেম্বার প্রার্থীদের বিজয়ী করতে মাঠে নেমেছে চেয়ারম্যান। তবে মেম্বার প্রার্থীদের অভিযোগ সম্পূর্ন অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান ইউসুফ হাওলাদার। এছাড়াও উপজেলার হারতা ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী অমল মল্লিক ও আনারস মার্কার স্বতন্ত্র প্রিন্স বিশ্বাস নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর