মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আগৈলঝাড়ায় সমান ভোট পাওয়া দু’টি ওয়ার্ডের চার প্রার্থীর ভাগ্য পরীক্ষার ভোট গ্রহন ২৪ নভেম্বর

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় দ্বিতীয় ধাপের ১১নভেম্বর অনুষ্টিত ইউপি নির্বাচনে দু’টি সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দি দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় ফলাফল স্থগিত রেখে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে শুক্রবার রাতে প্রাপ্ত চিঠিতে আগামী ২৪ নভেম্বর (মঙ্গলবার) পুণঃরায় ভোট গ্রহনের কথা শনিবার সকালে জানিয়েছেন উপজেলা নির্বাচন কমিশন।
তফসীল অনুযায়ি উপজেলার রত্নপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ডের প্রতিদ্বন্দি দুই প্রার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. সহিদুল্যাহ।
নির্বাচন অফিসার জানান, ১নং ওয়ার্ডে বেলুহার মুসলিম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মোরগ মার্কার প্রার্থী আজিজুল শাহ এবং ফুটবল মার্কার প্রার্থী সোহেল মোল্লা সমান সংখ্যক ৭০৫ ভোট পান। অপরদিকে ৬নং ওয়ার্ড বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোরগ মার্কার প্রার্থী হাসানাত সন্যামত এবং পান্নূ ভ‚ঁইয়া সমান সংখ্যক ৩৩৫ ভোট পান।
দু’টি কেন্দ্রে দুজন করে প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় কাউকে বিজয়ী ঘোষণা না করে ওই কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। নতুন করে ওই দুই ওয়ার্ডে সমান সংখ্যক ভোট পাওয়া দুই প্রতিদ্বন্দি প্রার্থীর মধ্যে পুণরায় অনুষ্ঠিত নির্বাচনের নতুন করে ভাগ্য পরীক্ষা হবে।
থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য পূর্বের ন্যায় প্রয়োজনীয় সংখ্যক আইন শৃখলা বাহিনী মোতায়েন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর