সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পৈতৃক জমি নিয়ে ভাইপোদের সঙ্গে বিরোধ, উচ্ছেদের শঙ্কায় দুই বোনের কান্না বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বেনাপোল ক্রীড়া একাডেমির প্রস্তুতি ও পরিচিতি সভা  ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সেনুয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন সংসদ সদস্য- ফয়সল আমীন মনের কথা কাব্যাচরে প্রকাশিত – এস এম মনিরুজ্জামান আকাশ দেবোত্তর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা লামায় নদী থেকে ভাসমান এক ব্যক্তির মরদেহ উদ্ধার আটঘরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

শার্শায় নির্বাচনী সহিংসতায় সতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম ও অফিস ভাংচুর

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ১০:১৯ অপরাহ্ন

যশোরের শার্শা উপজেলার উলাশী বাজারে নৌকা প্রার্থীর সমর্থক কর্তৃক সতন্ত্র প্রার্থীর আনারস মার্কার নির্বাচনী অফিস ভাংচুর ও কর্মী সমর্থকের উপর মারপিটের উঠেছে। একই সাথে সম্বন্ধকাঠি মোড়ের মেম্বর পদপ্রার্থী সাইফুল ইসলামের নির্বাচনী অফিসটিও ভাংচুর করে গুড়িয়ে দেয় হামলাকারীরা। এ ঘটনায় সতন্ত্র প্রার্থী আলহাজ্ব আয়নাল হকের কর্মী নজরুল ইসলাম সহ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে । আহত নজরুল ইসলামের অবস্থা গুরুতর।

বুধবার দুপুরে শার্শার উলাশী বাজারে জনসম্মুখে একদল সন্ত্রাসীরা এই হামলা চালায়।

সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়, আগামী ২৮ নভেম্বর শার্শা উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরিমধ্যে দলীয় ও সতন্ত্র প্রার্থীরা নিজ নিজ প্রতিক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন।
নির্বাচনী সহিংসতা প্রতিরোধে দলীয় প¶ থেকে বিধিনিষেধ থাকলেও একই দলের মধ্যে নৌকা প্রতিকের সাথে বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থীরাও নির্বাচনী প্রচারণায় মাঠে অবস্থান করায় একে অপরের প্রতি ফুঁসে উঠেছে।
এঘটনায় ৯ নং উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্তমান সতন্ত্র প্রার্থী আলহাজ্ব আয়নাল হক উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের আবুল হোসেনর ছেলে আলিনুর, উলাশী গ্রামের মশিয়ার রহমানের ছেলে হাসান আলী, সম্বন্ধকাঠি গ্রামের মৃত সাধনের ছেলে আওয়াল, সালাম, মিঠু, রবি সহ অজ্ঞাত আরো ১০ উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করবেন বলে সাংবাদিকদের কাছে বক্তব্য তুলে ধরেন।

এসময় তিনি বলেন, নিজ দলের ভেতর নৌকা পেয়ে সতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর এবং দলীয় কর্মীদের উপর যে অমানষিক নির্যাতন করা হয়েছে আমি তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পরে বিকাল চারটার সময় আলহাজ্ব আয়নাল হক তার সমর্থকদেরকে নিয়ে উলাশী বাজারে এক প্রতিবাদ কর্মসূচী পালন করেন।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান বলেন, উলাশীর ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর