সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় সাংবাদিক আহত 

নিজস্ব প্রতিবেদক জামালপুর:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৭:৪৬ অপরাহ্ন

জামালপুরে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা সাংবাদিকদের উপর হামলা, একটি কেন্দ্র স্থগিত ।সাংবাদিকদের উপর চেয়ারম্যান প্রার্থীর হামলা, ভোট কেন্দ্র স্থগিতের মধ্য দিয়ে জামালপুরে দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫ ইউপির ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১১নভেম্বর)সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চললেও দুপুরে তিতপল্ল্যা ইউনিয়নের তিতপল্ল্যা কানাইকুড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতিকের সমর্থকরা জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এসময় সাংবাদিকরা জাল ভোট দেয়ার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: আজিজুর রহমান আজিজের নেতৃত্বে তার সমর্থকরা সাংবাদিকের উপর হামলা করে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ও সাংবাদিকদের মারধর ও লাঞ্ছিত করে। এতে নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক তানভীর আজাদ মামুন, এনটিভির আসমাউল আসিফ,  বিজনেস বাংলাদেশের খন্দকার রাজু আহমেদ, নিউজ টুয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শাকিল আহম্মেদ, মাই টিভির ক্যামেরাপার্সন শাওন মোল্লা, একুশে টিভির ক্যামেরাপার্সন সালাউদ্দিন আহমেদ মিঠু আহত হয়।
অপরদিকে, মেষ্টা ইউনিয়নের বুখুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ভর্তি ব্যালট বাক্স ছিনতাই ও ভাঙচুর করে দুর্বৃত্তরা, পরে কেন্দ্রটি স্থগিত করা হয়।
সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১০টিতে চেয়ারম্যান প্রার্থীসহ সকল পদেই নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে ৫টি ইউনিয়নে বিনা প্রতিদ্বদ্বীতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হওয়ায় সেসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর