শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আগৈলঝাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে এসিল্যান্ড নেহের নিগার তনু

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় এসি ল্যান্ডের অভিযানে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদের পরে স্থানে নতুন করে পুণরায় অবৈধভাবে নির্মান করা দুটি দোকান রবিবার দুপুরে সম্পূর্ন উচ্ছেদ এবং দুটি দোকানের আংশিক উচ্ছেদ পুণরায় উচ্ছেদ করেছে এসিল্যান্ড নেহের নিগার তনু।
উচ্ছেদ অভিযান পরিচালনাকারী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু জানান, আগৈলঝাড়া-গৌরনদী-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রশিদ ফকিরের ব্রীজের গোড়ায় সড়কের পাশর্^ ও খাল দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করছিল স্থানীয় মান্নান আকনের ছেলে ফারুক আকন। অবৈধভাবে সরকারী জায়গা দখল করে ঘর নির্মাণ করতে কৌশলে ফারুক তার মরহুম মুক্তিযোদ্ধা পিতা আব্দুল মান্নান আকন এর নাম ব্যবহার করে একটি সাইনবোর্ডও টানিয়ে দিয়েছিলেন।
গত ১৮সেপ্টেম্বর তিনি অভিযান চালিয়ে ফারুকের নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিলেন। কিন্তু ওই অবৈধ স্থাপনা উচ্ছেদের কয়েকদিন পরেই আবারও সেখানে অবৈধভাবে দোকান নির্মান করেছে ফারুক আকন। রবিবার দুপুরে থানা পুলিশের সহায়তায় ফারুকের অবৈধ স্থাপনা শ্রমিক দিয়ে ভেঙ্গে অপসারণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু আরও বলেন- তিনি দ্বায়িত্বে থাকতে নতুন করে কোন অবৈধ স্থাপনা নির্মানের কোন সুযোগ তিনি কাউকে দেবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর