মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটঘরিয়া পৌর আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি ঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া পৌর শাখ আওয়ামী লীগের কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সন্ধায় দেবোত্তর বাজারে রুনা হোটেলে পাশে পৌর শাখা আওয়ামী লীগের কার্যালয় শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাকবুল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সিনিয়র সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি, দেবোত্তর ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমান মজনু, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোত্তাফিজুর রহমান মুরাদ প্রমূখ।

উদ্বোধন অনুষ্ঠানে আটঘরিয়া পৌর আওয়ামী লীগের আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, সাধারন সম্পাদক আশরাফ ইসলাম আশরাফ, পৌর ছাত্রলীগের সভাপতি বাঁধন, সাধারন সম্পাদক খাইরুল হাসান নাসিম, আটঘরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, চাঁদভা ইউনিয়ন যুব লীগের সভাপতি আব্দুল মান্নানসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সোহেল রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর