মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

দুর্যোগ মোকাবিলায় অতীতের মতোই সেনাবাহিনী ভূমিকা রাখবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি বলেছেন, প্রতিটি দুর্যোগের সময় সেনাবাহিনী জনগণের পাশে ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশ পেলে দুর্যোগ মোকাবিলায় আগামীতেও সেনাবাহিনী জনগণের পাশে থাকবে।
সোমবার ( ১ নভেম্বর)  সকালে  খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিএ্যান্ডএস) বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২১  শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিএ্যান্ডএস) বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথির  বক্তৃতায় সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা এবং আর্মি সার্ভিস কোরের অধিনায়কগণের উদ্দেশ্যে তার দিক নির্দেশনা এবং উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আর্মি সার্ভিস কোরের আত্মোৎসর্গকারী বীর শহীদদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।
বক্তব্যে তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমুখী এবং উদ্ভাবনী চিন্তা-চেতনা সম্পন্ন প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে  আর্মি সার্ভিস কোরের ভূমিকার প্রশংসা করে কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান।
 সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং আর্মি সার্ভিস কোরের ঊর্ধ্বতন সামরিক অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর