মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুরে প্রচারনায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জামী

নূর আহমেদ, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মারুফ হাসান জামী মঙ্গলবার দিনভর ইউনিয়নব্যাপী গনসংযোগ, মিছিল, মোটরসাইকেল শোডাউন করেছেন ।
মঙ্গলবার (২রা নভেম্বর) রাত আটটায়, বাইশকাইল গ্রামের গোয়ালপাড়ায় উঠান বৈঠকের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন ।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন গোপালপুর শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীরুল সিয়াম , শিক্ষক নেতা এসএম নূরুল ইসলাম,৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুবকর, অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বাইশকাইল গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ।
এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতা কর্মীদের উপস্থিতি উঠান বৈঠক থেকে নির্বাচনী প্রচারণা সমাবেশে রুপ নেয় ।
উল্লেখ্য,এক সময়ের তুখোড় ছাত্রনেতা, গোপালপুর কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও জিএস আলহাজ্ব মারুফ হাসান জামী, অত্র ইউনিয়নের রামপুর চতিলা গ্রামের বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার, আওয়ামী লীগ নেতা, প্রয়াত আব্দুস সোবহান তুলার জৈষ্ঠ্যপুত্র। তিনি নগদা শিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে দীর্ঘদিন থেকে গনসংযোগ করে আসছে।
আলহাজ্ব মারুফ হাসান জামী বলেন, রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, আগামী নির্বাচনে দলীয় সভানেত্রী ও জননেত্রী শেখ হাসিনার নিকট আমি নৌকার দাবিদার। দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে, আমি গরিব মানুষের চেয়ারম্যান হতে চাই । জনভোগান্তি লাঘবে জনগণের চেয়ারম্যান হিসাবে কাজ করতে চাই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর