মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ইসলামপুরে ৬ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩১,সদস্য পদে ২৬৫জনের মনোনয়নপত্র দাখিল

ইয়ামিন মিয়া, জামালপুর:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

জামালপুরের ইসলামপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩১ জন, সংরক্ষিত ইউপি সদস্য পদে ৭৫ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ১৯০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল পর্যন্ত মনোনয়ন দখিলের শেষ দিন হিসেবে উপজেলার ৬টি ইউনিয়নে মোট ২৯৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার হোসনে আরা।

নির্বাচন কর্মকর্তা হোসনে আরা জানান, উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. শাহজাহান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), হানিফ উদ্দিন (স্বতন্ত্র), মমতাজুর রহমান (জাপা), জয়নাল আবেদীন (স্বতন্ত্র), হাবিবুর রহমান চৌধুরী শাহীন (আওয়ামী লীগ) এবং সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন।

পলবান্ধা ইউনিয়নে চেয়ারম্যান পদে হারুনুর রশিদ মুকুল (ইসলামী আন্দোলন বাংলাদেশ) মাছউদুর রহমান (স্বতন্ত্র), মজিবুর রহমান জোদ্দার (স্বতন্ত্র), মোস্তাফিজুর রহমান কমল (স্বতন্ত্র), শাহাদত হোসেন ডিহিদার (আওয়ামী লীগ)। এবং সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন।

গাইবান্ধা ইউনিয়নে চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), বাহাদুর আলম (স্বতন্ত্র), আব্দুর রাজ্জাক সরদার (স্বতন্ত্র), রাশেদুল ইসলাম ,অফসার আলী সরদার (স্বতন্ত্র),মাকছুদুর রহমান আনসারী ( আওয়ামী লীগ)। সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১৪ জন।

গোয়ালের চর ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুর রহিম (স্বতন্ত্র), রবিউল ইসলাম লালু, তোতা মিয়া,সেখ হারুনুর রশিদ (আওয়ামী লীগ)। এবং সাধারণ সদস্য ৩২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১৪ জন।

চরপুটিমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে শাজাহান মৌল্লা (জাপা ),আব্দুল আলিম (স্বতন্ত্র),মৌজ উদ-দোল্লা সাদা,শাজাহান মিয়া,আব্দুস সুবহান,বেলায়েত হোসেন,সামসুজ্জামান সুরুজ (আওয়ামী লীগ)। এবং সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন

চর গোয়ালিনী ইউনিয়নে চেয়ারম্যান পদে রেজাউক করিম (স্বতন্ত্র), লিয়াকত হোসাইন, মুকুল (ইসলামী আন্দোলন বাংলাদেশ) আলিনুর মৌল্লা(স্বতন্ত্র),শহিদুল্লাহ (আওয়ামী লীগ)। এবং সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১১ নভেম্বর প্রার্থীতার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ভোট গ্রহণ হবে ২৮ শে নভেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর