মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে ৭ দফা সমাবেশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে ৭ দফা সমাবেশ করবে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ৪২ জেলা ও ১০৪ উপজেলায় নির্দেশনা পাঠিয়েছেন।

৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে তরকারি মিছিল ও সমাবেশে নতুনধারার রাজনীতিকগণ বলেছিলেন, আগামী ১ মাসের মধ্যে দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হলে সারাদেশে কর্মসূচি দেয়া হবে। দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হওয়ায় ৭ দফা দাবিসহ সারাদেশে সমাবেশ করার এই ঘোষণা দিয়েছেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। দ্রব্যমূল্য কমানোর দাবিতে নতুনধারার ৭ দফায় রয়েছে- ১. অনতিবিলম্বে বিভাগ- জেলা-উপজেলা-ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের বাজার-হাটে দ্রব্যমূল্যর তালিকা স্থাপন করতে হবে। ২. পাইকারি মূল্য রাষ্ট্রিয়ভাবে নির্ধারণ করতে হবে। ৩. সড়কপথে সকল প্রকার চাঁদাবাজী-হয়রানি বন্ধে কার্যত পদক্ষেপ নিতে হবে। ৪. ব্যবসায়িদের সিন্ডিকেট প্রক্রিয়া ভেঙ্গে দিতে পারবে। ৫. টিসিবি পণ্য ও ডিলার ব্যবস্থার সকল রকম দুর্নীতি বন্ধে বিশেষ কমিটি গঠন করতে হবে। ৬. বাজারের মূল্য যেন কোনভাবেই বৃদ্ধি করতে না পারে সেই লক্ষ্যে কার্যকর মনিটরিং টিম গঠন ও ৭. চাল-ডাল-তেলসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য ভর্তুকি দিয়ে কমাতে হবে।

সুশিক্ষা-সুসমাজ-ধর্ম-মানবতা’র মূল নীতিতে বিশ^াসী স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সকল শর্তপূরণ করে নিবন্ধনের আবেদন করে নির্বাচন কমিশনে। নতুনধারায় যোগ দিতে আগ্রহী স্বাধীনতার স্বপক্ষের যে কোন নাগরিক সরাসরি কার্যালয়ে এসে অথবা ফেসবুক পেইজ-ওয়েব সাইটে অথবা ০১৬১২-৩৭১৭৪১ নম্বরে নাম-ঠিকানা-জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে দিলেই প্রাথমিক সদস্য করে নেয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর