মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ডোমার পৌরসভায় হ্যাট্রিক মেয়র নির্বাচিত মনছুরুল ইসলাম দানু

এস.কে হিমেল,নীলফামারীঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন

নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচন শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই কেন্দ্রগুলোতে উপচেপড়া ভীড় ছিল লক্ষনীয়। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। কেন্দ্রগুলোতে ছিল দীর্ঘলাইন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট
গ্রহন অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় পুরুষের চেয়ে নারী ভোটার ছিল বেশি। নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ মনছুরুল ইসলাম দানু নারিকেল গাছ প্রতিক নিয়ে ৪ হাজার ৬৬৭ ভোট পেয়ে হ্যাট্রিক বিজয়ী হয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী আফরোজা নাজনীন রুমি মোবাইল প্রতিকে ৩ হাজার ৬৭৪ ভোট পেয়ে ২য় এবং নৌকা প্রতীক নিয়ে গণেশ কুমার আগরওয়ালা পেয়েছেন ২ হাজার ৪২৫ ভোট। ১ নং ওয়ার্ডে কাউন্সিলর মিজানুর রহমান জুয়েল ইসলাম, ২ নং ওয়ার্ডে সামছুল আলম, ৩ নং ওয়ার্ডে আখতারুজ্জামান সুমন, ৪ নং ওয়ার্ডে সেলিম রেজা, ৫ নং ওয়ার্ডে অহিদুল ইসলাম, ৬ নং ওয়ার্ডে মিজানুর রহমান তুলু, ৭ নং ওয়ার্ডে রুবেল ইসলাম, ৮ নং ওয়ার্ডে কাওছার আলম ও ৯ নং ওয়ার্ডে আনারুল ইসলাম বিজয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা ১,২,৩ ওয়ার্ডে  কাউন্সিলর পদে শাহানাজ বেগম, ৪,৫,৬ ওয়ার্ডে নাছিমা আক্তার ও ৭,৮,৯ নং ওয়ার্ডে উম্মে কুলছুম বিজয়ী হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বেসরকারী ভাবে এই ফলাফল ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর