সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশবাড়ীতে নৌকা প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১, ৮:৫৯ অপরাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছাড়ানোর প্রতিবাদে ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের নৌকার প্রার্থী এ.কে.এম আহমেদুল কবীর রাঙ্গার বিরুদ্ধে গত ২৭ অক্টোবর সরকার বিরোধী জামায়াত/বিএনপি’র মদদদাতা Md. Sirajul Islam এর ফেসবুক আইডি থেকে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশের হাতে আটক এ.কে.এম আহমেদুল কবীর রাঙ্গা-কে নৌকার মনোনয়ন দেওয়ায় আওয়ামীলীগ সমর্থিত নেতা কর্মীদের চরম হতাশা শীর্ষক যে খবরটি প্রকাশিত হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত অপপ্রচারের প্রতিবাদে ২৮ অক্টোবর বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে হোসেনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি/সম্পাদক সহ ১৮ জন উপস্থিত থেকে এ প্রতিবাদ সভার করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী, সাবেক ভিপি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাংগঠনিক সম্পাদক মহদীপুর ইউনিয়ন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, ফিরোজ কবীর সুমন, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত ও হোসেনপুর ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ.কে.এম আহমেদুল কবীর রাঙ্গাসহ উপজেলা আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তরা এসব ঘটনায় উপরোক্ত আইডিধারী পরিকল্পিত আওয়ামীলীগসহ চলমান ইউপি নির্বাচন বিরোধী বিএনপি/জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে অতি উৎসুকবশতঃ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর নৌকার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রসহ অপপ্রচারে লিপ্ত। আমরা উপস্থিত নেতৃবৃন্দ উক্ত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর