সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামগড়ে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বেলাল হোসাইন,খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ২:৪০ অপরাহ্ন

খাগড়াছড়ির রামগড়ে ২ বছর ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে রামগড় থানা পুলিশ।আটককৃত আসামীর নাম মোহাম্মদ নুর আলম।সে উপজেলার ১নং ইউনিয়ন খাগড়াবিলের নোয়াপাড়া এলাকার মোখলেসুর রহমানের ছেলে।

রামগড় থানা পুলিশ জানায়,শনিবার (২৩ অক্টোবর) উপজেলার ১নং রামগড় ইউনিয়নের খাগড়াবিলের খেদা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।অভিযানে নেতৃত্ব দেন রামগড় থানার উপ পরিদর্শক মুজিবুর রহমান।

রামগড় থানার উপ-পরিদর্শক(এস আই) মুজিবুর রহমান জানান,আটক নুর আলম একটি চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামী।২০০৯ সালে রামগড় থানায় তার বিরুদ্বে চুরির অভিযোগে মামলা করা হয়।২০১৮ সালে আদালত তাকে ২বছর ৬ মাসের সাজা দেয়।সাজার পর থেকে তিনি পলাতক ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয় এবং তাকে আটক করা হয়।তার মামলা নাম্বার ছিলো জি আর ২৭১/২০০৯।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন,তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর