মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

প্রতি মাসে ৩ কোটি ডোজ টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সরকার প্রতি মাসে তিন কোটি ডোজ কোভিড টিকা দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে।
“স্কুলের শিক্ষার্থীদের নিবন্ধন হয়ে গেলে তারাও টিকা পাবেন। এরপর প্রতি মাসে তিন কোটি টিকা দেওয়ার পরিকল্পনা আছে।”
তিনি বলেন, “১৮ বছরের ওপরে যারা রয়েছেন, তাদের সবাইকে টিকা দেওয়া হবে, এছাড়া স্কুল শিক্ষার্থী ১২ থেকে ১৭ বছরের যারা রয়েছে, তাদেরকেও টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর ক্রমান্বয়ে দেশের সব মানুষই টিকা পাবে।”
অনুষ্ঠানে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়ার দিকটি দেখিয়ে সবাইকে সতর্ক করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
“আমরা দেখতে পাচ্ছি, আবারও সংক্রমণের হার একটু বাড়ছে। কাজেই সাবধান হতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।”
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় স্থানীয় পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তারা অনেক সহযোগিতা করেছেন।
“করোনার প্রথম ঢেউয়ে ইউএইচএফপিওরা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে-দক্ষতার সঙ্গে কাজ করেছেন। যার ফলে দ্বিতীয় ঢেউয়ে তাদের মাধ্যমে সারাদেশেই করোনার চিকিৎসা দিয়েছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর