মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

দেশে এলো ২০ লাখ টিকা, আরও আসছে ৫৫ লাখ

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

দেশে করোনাভাইরাসের আরও ২০ লাখ ডোজ টিকা এসেছে। সোমবার রাতে সিনোফার্মের ১০ লাখ ডোজ ও অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকার চালান ঢাকায় পৌঁছায়।
চীনের সিনোফার্মের তৈরি আরও ৫৫ লাখ ডোজ টিকা বৃহস্পতিবার রাতে দেশে আসবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ ও রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
আগামী বৃহস্পতিবার রাত ১১টায় সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।
এদিকে দেশে প্রাণঘাতি করোনাভাইরাস মোকবিলায় এতদিন প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়া হলেও গত বৃহস্পতিবার থেকে স্কুলগামী শিশুদের টিকা প্রদান শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন দেশে এক কোটির বেশি শিশুকে করোনা টিকা দেওয়া হবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর