সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কলেজ গেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষারর্থী নিহত

সিলেট প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১, ৮:৩২ অপরাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ গেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম রাহাত (২০) নামে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীকে হত্যা করেছে।
পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ। সুত্রে জানাযায়, বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ১-৩০ মিনিটের সময় কলেজের মূল ফটকের ১৫ গজ ভেতরে রাস্তায় রাহাতকে এক বা একাধিক যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে, চিৎকার শুনে লোকজন পুলিশের সহায়তায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম জানান, সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে খুনিকে শনাক্তের চেষ্টা চলছে।
দক্ষিণ সুরমা থানার কর্মকর্তারা জানান, ছুরিকাঘাতে রাহাতকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্র ধরে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশের একাধিক টিম।
শিক্ষার্থী হত্যার ঘটনায়, ২৬ অক্টোবর পর্যন্ত পাঠদান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষা চলবে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুল ইসলাম জানান, ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিওমেক মর্গে রাখা হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর