সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গৌরনদীর আলোচিত গণডাকাতির মামলায় আরো ৩ আসামী গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ৪:৪৩ অপরাহ্ন

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসায়ী বন্দর টরকীর আলোচিত গণডাকাতির মামলার আরো ৩ আসামীকে গ্রেফতার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কালকিনি উপজেলার আব্দুল খালেক হাওলাদার, বানারীপাড়া উপজেলার আল-মিরাজ মিন্টু ও শরীয়তপুরের দেলোয়ার হোসেন খলিফা।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নরসিংদী থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে ডাকাতদলের স্বীকারোক্তি অনুয়ায়ী বানারীপাড়া থেকে ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর