শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

নান্দাইলে কৃষি জমি নষ্ট হচ্ছে, মাঝরা পোঁকা ও ইঁদুরের আক্রমণে

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহঃ
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

ময়নসিংহের নান্দাইল উপজেলায় চলতি আমন ফসলে ইঁদুর ও মাঝরা পোঁকার উপদ্রব দেখা দিয়েছে। এরপরেও নান্দাইলে আবহাওয়া ও প্রকৃতি অনুকুলে থাকায় আশানুরূপ ফসলের প্রত্যাশা করছে কৃষক-কৃষণীরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে পৌরসভা সহ উপজেলার ১৩টি ইউনিয়নে ২২ হাজার ৩৬০ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বেশী আমন চাষ করেছে কৃষকরা। সরজমিন কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখাগেছে, উঁচু জমিতে আবাদকৃত আমন ফসলে ইঁদুর ও মাঝরা পোঁকার উপদ্রব বেশী। কৃষকেরা উক্ত আমন ফসলকে ইঁদুর ও পোঁকার হাত থেকে রক্ষা করতে ইঁদুর ও পোঁকা দমনে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। অপর দিকে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়ন কৃষি উপসহকারীগণ মাঠ পর্যায়ে কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করে যাচ্ছে। তন্মেধ্য ইঁদুর ধরার ফাঁদ, পোকা দমনে আলোক ফাঁদ, পার্চিং পদ্বতিতে পোকা দমন, কীটনাশক প্রয়োগ সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
নান্দাইল পৌরসভার  কৃষক মারফত আলী  জানান, গত এক সপ্তাহ যাবত আমন ধানের তুর হওয়ার আগেই ইঁদুর ধান গাছ কেটে কুটি কুটি করে ফেলছে। এজন্য ক্ষেতে ইঁদুর মারার বিষ টোপ প্রয়োগ, পলিথিন টানিয়ে দেওয়া, ইদুঁর মারা যন্ত্র স্থাপন ও পোঁকা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করছি। এছাড়া কৃষক আবু হানিফ জানান, ইঁদুরের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে ইঁদুরের ভয়ভীতির জন্য ক্ষেতে কলা গাছের ডাগগয়া (ডাল) এলোপাথারি ফেলে রেখেছি ও পার্চিং পদ্ধতি চালু করেছি। এছাড়া ইঁদুর ও পোকাঁর দমন থেকে রক্ষা পাওয়ার জন্য উপ-সহকারী কৃষি কর্মকতাকে বিষয়টি অবহিত করেছি। তিনি আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, পৌর সদর সহ ১৩ ইউনিয়নে মাঠ পর্যায়ে আমাদের লোকজন রয়েছে। এছাড়া আমি সরজমিন মাঠে গিয়ে কৃষকদের বিভিন্ন সমস্যা অবলোকন করছি এবং ফসল রক্ষায় কৃষকদেরকে নিয়ে হাতে-কলমে পরামর্শ দিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর