শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন

ডোমারে  ভ্রাম্যমাণ আদালতের পাঁচ স’ মিলকে জরিমানা

এস.কে হিমেল,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৪:৫৩ অপরাহ্ন

নীলফামারী ডোমারে উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ স’মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
আজ বৃহস্পতিবার ডোমার উপজেলার মির্জাগঞ্জের ৫টি স’মিলের মালিকের নিকট থেকে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম ৫টি স’মিলের মালিকরা হলেন মো. বাবুল আলম, সিরাজুল ইসলাম,সফিকুল ইসলাম এবং ধঞ্চনপুর বাজারে আশরাফুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম বলেন, করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী নীতিমালা অমান্য করায় ৫টি স’মিলের মালিকের নিকট থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং করাত কল পাঁচটিকে লাইসেন্স করার জন্য পরামর্শ দেন । এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ডোমার বনবিভাগের রেন্জ কর্মকর্তা উজ্জল হোসেন,সদর রেন্জ কর্মকর্তা সোয়েদ  মোস্তাকিন ইসলাম ও বিট কর্মকর্তা রেজাউল করিম। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর