সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহে বিয়ের প্রলোভনে ধর্ষন, যুবক গ্রেফতার

মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহঃ
আপডেট সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৪:৫৫ অপরাহ্ন

মোবাইলে প্রেম অতপর বিয়ের প্রস্তাব। রাজি হয়ে যায় মেয়েটি। যুবকের কথায় সরল বিশ্বাসে আসেন ঝিনাইদহ শহরের ট বাজার এলাকার একটি আবাসিক হোটেলে। রাতভর ধর্ষন করে হোটেলে মেয়টিকে একা রেখে পালিয়ে যায় যুবক জুবায়ের। এদিকে এ ঘটনায় শুক্রবার মামলা হয় ঝিনাইদহ সদর থানায়। বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের দায়ে র‌্যাব শুক্রবার সকালে ধর্ষক জুবায়ের হোসেন (২৪) কে শহরের বাসষ্ট্যন্ড এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ঝিনাইদহ সদর থানা রামচন্দ্রপুর গ্রামের ওই যুবতীর সঙ্গে ঝিনাইদহ সদর উপজেলার অশ্বস্থলী গ্রামের শরিফুল ইসলামের ছেলে জুবায়েরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জুবায়ের দ্রæত বিদেশ চলে যাবে বলে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি তার কথায় সায় দিয়ে বৃহস্পতিবার ঝিনাইদহ শহরে আসে। তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ওঠে একটি আবাসিক হোটেলে। শুক্রবার সকালে এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়, যার নং ১১/২১। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গোপন সুত্রে খবর পেয়ে ধর্ষক জুবায়েরকে শুক্রবার সকালে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর