মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঢাকার বাইরেও দেয়া হবে ফাইজারের টিকা

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

এবার ঢাকার বাইরেও ফাইজারের করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের ১০ সিটি করপোরেশনসহ মোট ১৯ জেলার নির্দিষ্ট কিছু কেন্দ্রে টিকা দেয়ার সব প্রস্তুতি শেষ হয়েছে। টিকার জন্য নিবন্ধন করা প্রবাসীসহ সবাই আগামী সপ্তাহ থেকে পাবেন ফাইজারের এ টিকা।

দেশে এ পর্যন্ত কোভ্যাক্সের আওতায় ৪৯ লাখ ডোজ ফাইজারের টিকা এসেছে । বর্তমানে সরকারের হাতে মজুদ আছে প্রায় ৪০ লাখ টিকা। বুধবার আসছে আরো ১৫ লাখ ডোজ।

মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফাইজারের টিকা সংরক্ষণের জন্য বাংলাদেশকে ২৬টি ফ্রিজার উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে প্রথমবারের মতো এ টিকা যাচ্ছে ঢাকার বাইরের ১৯ জেলায়।

এর আগে ফাইজারের টিকায় প্রবাসীরা অগ্রাধিকার পেলেও এবার তা সবার জন্য উন্মুক্ত। বিশেষ সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থার পাশাপাশি শেষ হয়েছে কর্মীদের প্রশিক্ষণ। স্বাস্থ্য বিভাগ বলছে, তাপমাত্রা সংবেদনশীল এই টিকা ১২ ঘণ্টার মধ্যে বিভিন্ন কেন্দ্রে পৌঁছানোই বড় চ্যালেঞ্জ।

বর্তমানে ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু মেডিকেলসহ রাজধানীর ৭টি হাসপাতালেই কেবল দেয়া হচ্ছে যুক্ত।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর