শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আটোয়ারীতে এবি ব্যাংকের শাখা কার্যালয় উদ্বোধন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে এবি ব্যাংকের শাখা কার্যালয় উদ্বোধন ও গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে উপজেলার বলরামপুর ইউনিয়নে ‘এবি ব্যাংক লিলার মেলা শাখা’ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং গ্রাহকদের সাথে মত বিনিময় করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বলরামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান ফিতা কেটে এবি ব্যাংক লিলার মেলা শাখা, এজেন্ট আউটলেট এর শুভ উদ্বোধন করেন এবং গ্রাহকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর এবি ব্যাংক ম্যানেজার রবিউল হক, বলরামপুর আদর্শ কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা। ব্যাংক পরিচালনায় সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন এবি ব্যাংক , লিলার মেলা শাখার ম্যানেজার রবিউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে এবি ব্যাংকের বিভিন্ন পদস্ত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক,ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব,জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর