শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

গৌরনদীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার উত্তর বিজয়পুর এলাকার মাহাবুব সরদারের পুত্র তিনটি মামলার পলাতক আসামি হৃদয় সরদার (২৫) এবং মাগুরা-কুনিয়াকান্দি এলাকার ইদ্রিস মাতুব্বরের পুত্র পলাশ মাতুব্বর (২৩)।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার কটকস্থল এলাকা থেকে ১০৩ পিচ ইয়াবাসহ বিক্রেতা হৃদয় সরদারকে গ্রেফতার করা হয়। অপরদিকে মঙ্গলবার দিবাগত রাতে মাগুরা-কুনিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ পলাশ মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর