শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

চৌহালীতে এক হাজার কৃষকের মাঝে বিনামুল্যে বীজ সার বিতরণ

মাহমুদুল হাসানঃ
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সরকারি কলেজ মাঠে উপজেলা কৃষি কর্মকর্তা জেরিন আহমেদের  সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান মো: ফারুক হোসেন সরকার।বিশেষ অতিথি ছিলেন  সিরাজগঞ্জ জেলা কৃষি  অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবু হানিফ, ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ নাসিব আহমেদ, উপসহকারী কৃষি অফিসার (ডিপ্লোমা)  মো: ছানোয়ার হোসেন, শামীম  আহমেদ, রফিকুল ইসলাম ও ইকবাল হোসেন, মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-কৃষিবিদ মোঃ জেরিন আহমেদ। আলোচনা শেষে ১ হাজার প্রান্তিক চাষীদের মাঝে বীজ, ডিএপি, এমওপি সার প্রদান করা হয়।
 অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপ সহকারী কৃষি অফিসার মো: সাদ্দাম  হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর