শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আগৈলঝাড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ সরকারী কাজে বাধা দেয়ায় ১০হাজার টাকা জরিমানা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমান অবৈধ চায়না জাল জব্দ করেছে। অবৈধ জাল দিয়ে মাছ ধরা ও সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে এক জনকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের সহযোগীতায় আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের উত্তর সীমান্ত ও গৌরনদী উপজেলার দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী মাগুরা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না জাল জব্দ করেছে প্রশাসন।
অবৈধ জাল জব্দ করার সময়ে সরকারী কাজে বাঁধা প্রদান করায় স্থানীয় মৎস্য ব্যবসায়ি ইদ্রিস হাওলাদারকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনারদ্বয় (ভুমি)।
অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফুল ইসলাম পিন্স ও আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শেখর চন্দ্র সোম ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ওই দিন দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর