শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আগৈলঝাড়ায় নারী মাদক ব্যবসায়ি ৪৫পিচ ইয়াবা ও দুই লক্ষাধিক টাকাসহ গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি জাকাত ফকিরের স্ত্রী ঝুমুর বেগমকে ৪৫পিচ ইয়াবা ও মাদক বিক্রির দুই লক্ষাধিক টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ। পুলিশী অভিযান টের পেয়ে পালিয়েছে মাদক ব্যবসায়ি স্বামী ও দেবর। এ ঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়িকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, সোমবার রাত ১১টার দিকে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি জাকাত ফকিরের ঘরে মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলী হোসেনের নেতৃত্বে এএসআই ইয়ার হোসেন, সোহাগ হোসেন, সুব্রত চন্দ্র রায়সহ সঙ্গিয় নারী ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক ব্যবসায়ি জাকাত ফকিরের স্ত্রী নারী মাদক ব্যবসায়ি ঝুমুর বেগমকে (৩৫) ৪৫পিচ ইয়াবাসহ আটক করে। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২লাখ ৯হাজার ১শ টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশী অভিযান টের পেয়ে আটক ঝুমুর বেগমের স্বামী জাকাত ফকির (৪৫) দেবর সালাম ফকির (৩৫) দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এসআই আলী হোসেন বাদী হয়ে মঙ্গলবার সকালে আটক ঝুমুর বেগম ও পালিয়ে যাওয়া তার স্বামী-দেবরকে আসামী করে মামলা দায়ের করেছে, নং-৯ (২১.৯.২১)।
ওই মামলায় ঝুমুর বেগমকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করলে আদালত ঝুমুরকে জেল হাজতে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর