সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় হামলা সংঘর্ষে আহত ৪, আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ২:৩৯ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে উভয় পক্ষের হামলা-সংঘর্ষে ৪জন আহত হয়েছে। আহদের ৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় দায়ের করা মামলায় সকজ মন্ডল নামের আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ গৈলা গ্রামের অমূল্য মন্ডল এর সাথে একই বাড়ির সকজ মন্ডলের সাথে পূর্ব শত্রুতা ও জমির বিরোধকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অমূল্য মন্ডল (৬৫) ও প্রতিপক্ষের সকজ মন্ডলের স্ত্রী নমিতা মন্ডল (৩৮), মেয়ে সেতু মন্ডল (১৬) ও ভাই বিকাশ মন্ডল (৩৮) আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সংঘর্ষের ঘটনায় অমূল্য মন্ডলের ভাইয়ের স্ত্রী প্রতিভা মন্ডল বাদী হয়ে শুক্রবার আগৈলঝাড়া থানায় সকজ মন্ডলসহ ৭জনকে আসামী করে মামলা দায়ের করেন। যার নং-৭ (১৭-৯-২০২১ইং)।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, মামলা রেকর্ডের পরে এজাহার নামীয় আাসামী সকজ মন্ডলকে গ্রেফতার করেছেন। সকজ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।গ্রেফতারকৃত সকজ মন্ডলকে আদালতে প্রেরন করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর