সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা দুইজনের ফাঁসি, চার জনের যাবজ্জীবন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৬:২৮ অপরাহ্ন

চাঁদার দাবিতে বরিশালের উজিরপুর উপজেলার চাঞ্চল্যকর কলেজ ছাত্র সোহাগ সেরনিয়াবাতকে হত্যার সাত বছর পর মামলার দুই আসামির ফাঁসি এবং চারজনের যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেছে আদালত।

একই মামলায় অপরাধ প্রমানিত না হওয়ায় ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক টিএম মুসা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ড পাওয়া আসামিরা হলো-উজিরপুরের সন্ত্রাসী দাদা বাহিনীর প্রধান জিয়াউল হক লালন ও তার সেকেন্ড ইন কমান্ড রিয়াদ সরদার। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামিরা হলো-মামুন, ইমরান, বিপ্লব ও ওয়াসিম সরদার।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী এটিএম আনিসুর রহমান বলেন, নিহত সোহাগ উজিরপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দ ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। এলাকায় তার একটি পোশাকের দোকান ছিলো। ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে আসামিরা উজিরপুরের রাখালতলা এলাকায় সোহাগকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে। এর আগে বিভিন্ন সময় সোহাগের কাছে আসামিরা এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। তাদের দাবিকৃত চাঁদার টাকা না পাওয়ার সোহাগের দোকানে হামলা চালিয়ে ভাঙচুরসহ সোহাগকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের মামা খোরশেদ আলম বাদি হয়ে ১৩ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেন। মামলার অধিকতর তদন্ত শেষে পুলিশ ওই বছরের ২২ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়। ৩১ জন স্বাক্ষর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন। রায়ে সন্তুটি প্রকাশ করেছেন নিহতের বাবা ফারুক হোসেন সেরনিয়াবাত ও মা শাহনাজ পারভীন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর