মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বিঃবাজার পৌরসভার সরক্ষিত-৩ ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন ৭ আক্টোবর: মনোনয়ন জমা দিলেন ২জন

সিলেট প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

সিলেটের বিয়ানীবাজার পৌরসভার সংরক্ষিত-৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ২জন। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপ নির্বাচনে সহকারি রিটানিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন কাছে প্রার্থীগন তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে তাদের স্ব স্ব মনোনয়ন পত্র জমা দেন।

১৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিল শেষ দিন পর্যন্ত সুপাতলা গ্রামের আলী হোসেনের স্ত্রী নাজমুন নাহার নিপা এবং একই গ্রামের মোস্তাব আলীর স্ত্রী ছাবিনা ইয়াছমিন প্রার্থীতা ঘোষণা করে মনোনয়ন পত্র দাখিল করেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর ) প্রাথীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করবেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তারা।

১৯ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হলে আগামী ৭ আক্টোবর বিয়ানীবাজার পৌরসভার (৭, ৮ ও ৯) সরক্ষিত-৩ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে আনুষ্ঠানিকভাবে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভার সংরক্ষিত এই ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ রোশনা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছরের আগস্ট মাসে মৃত্যুবরণ করেন। এতে শূন্য হয়ে পড়া সংরক্ষিত ওয়ার্ড পূরণের জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি প্রেরণ করে বিয়ানীবাজার পৌরসভা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর