মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক মোঃ সামসুল হক

হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও হরিপুর উপজেলা ৬ নং ভাতুরিয়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের বিভিন্ন সামাজিক সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে উন্নয়ন মূলক কাজে বিভিন্ন মাধ্যমে অগ্রণী ভূমিকা রাখছেন।

নির্বাচনী মাঠে নতুন মুখ হলেও তিনি সবার পরিচিত মানুষ। ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডবাসীর সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষের পরিচিত ও আপনজন, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মৃত সইকত আলীর সুযোগ্য পুএ মো সামসুল হক। তিনি বিশ্বাস করেন ব্যক্তিগত সহযোগিতা দিয়ে সমাজ ও সমাজের মানুষের সব সমস্যা সমাধান করা যায়না। তাই বৃহৎ পরিসরে সমাজের সার্বিক উন্নয়নে এবারের নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হতে ইতিমধ্যেই ওয়ার্ডবাসীর সহযোগিতা এ মতামত প্রত্যাশী সমাজ সেবক মো: সামসুল হক এলাকার উন্নয়নের স্বার্থে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে নেমেছেন। নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ওয়ার্ড গঠন করতে চান তিনি। একইসাথে মাদক, সন্ত্রাস ও দুর্ণীতি প্রতিরোধসহ জনসচেতনতামুলক কর্মসুচি গ্রহন করতে চান তিনি।এলাকার বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলে জানা গেছে, দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতৃত্বের কারনে তারা এবার মোঃ সামসুল হক কে ভোট দিতে চায় ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের উন্নয়নে তার বিকল্প নাই। এলাকার যুবসমাজ, ছাত্রসমাজসহ এবার মো : সামসুল হক ভাইয়ের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছেন। শুধু যুব সমাজ নয়, ছাত্র শিক্ষক, শ্রমিক জনতা, বৃদ্ধবণিতাসহ সকল শ্রেনী-পেশার মানুষজন।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৮ নং ওয়ার্ডকে মডেল আধুনিক ওয়ার্ডে বিনির্মাণে ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডবাসীর দোয়া ও আশীর্বাদে সহযোগী হতে চাই।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর