সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গণ ডাকাতির সংবাদ প্রকাশের জের ; বরিশালে সাংবাদিকের ওপর ইউপি সদস্যর হামলা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৬:৫৫ অপরাহ্ন

ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরধরে সাংবাদিক সুমন তালুকদারের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে এক ইউপি সদস্য ও তার সহযোগীরা। গুরুত্বর আহত সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ডে। খবর পেয়ে রবিবার দুপুরে হামলায় আহত সাংবাদিক সুমন তালুকদারকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। অপরদিকে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বরিশালের সাংবাদিক সমাজ। অন্যথায় তারা কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন।

স্থানীয় সাংবাদিক আহত সুমন তালুকদার জানান, গত ১৪ আগষ্ট দিবাগত রাতে উপজেলার টরকী বন্দরে গণডাকাতি ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিসম্প্রতি থানা পুলিশ সুন্দরদী এলাকার রতন প্যাদার পুত্র রাসেল প্যাদাকে গ্রেফতার করে। এনিয়ে সংবাদ প্রকাশের জেরধরে চরমভাবে ক্ষিপ্ত হয় গ্রেফতারকৃত রাসেলের বন্ধু ইউপি সদস্য মিলন হাওলাদার।

সুমন তালুকদার আরও জানান, উপজেলার চাঁদশী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মিলন হাওলাদার শনিবার দিবাগত রাতে টরকী বাসস্ট্যান্ডে বসে কেন রাসেল প্যাদার নামে সংবাদ প্রকাশ করা হয়েছে তার কৈফিয়ত চান। এসময় উভয়ের মধ্যে বাগ্বিতন্ডার একপর্যায়ে মিলন ও তার সহযোগীরা অর্তকিতভাবে হামলা চালিয়ে তাকে (সুমন) রক্তাক্ত জখম করেন।

লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, পুরো ঘটনার তদন্ত শেষে মামলা রুজু করা হবে। হামলার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য মিলন হাওলাদার বলেন, সাংবাদিক সুমনের সাথে বাগবিতন্ডার একপর্যায়ে আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর