বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

‘থ্যাংক ইউ পিএম’ প্রচারাভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে ‘থ্যাংক ইউ পিএম’ প্রচারাভিযান চালু করা হয়েছে। এতে ভিডিও ফুটেজ পাঠিয়ে অংশ নেওয়া যাবে।

২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর বাইরে আওয়ামী লীগ এবং দলের গবেষণা উইং সিআরআই আয়োজন করছে এই ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন।

আওয়ামী লীগ ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ বলেন, গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্মিত বিভিন্ন অবকাঠামো, করোনাকাল ও ভ্যাকসিনে শেখ হাসিনার ভূমিকা, বিদ্যুৎ সুবিধা, আশ্রয়ন প্রকল্পসহ যার যার এলাকার জীবনমানের উন্নয়নে নির্মিত বিভিন্ন স্থাপনা নিয়েও ভিডিওচিত্র ধারণ করে পাঠানো যাবে এ ক্যাম্পেইনে।

তিনি বলেন, ভিডিওর শুরুতেই নিজের নাম, জেলা বা প্রতিষ্ঠানের নাম বলতে হবে। কোনো ধরনের সম্পাদনা না করে মূল ভিডিও চিত্রটি পাঠাতে উৎসাহিত করছে সিআরআই।কেউ চাইলে একাধিক বিষয়েও ভিডিও পাঠাতে পারবেন। ভিডিও পাঠানোর ঠিকানা: opinion@albd.org; Google Drive/One Drive এর লিংক ‘Shareable’ বা ‘Open’ বা ‘Anyone Can Get Access’ এই অপশনগুলো Enable করে পাঠাতে হবে। অবশ্যই ভিডিও শেষ করতে হবে ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ বলে। ভিডিও পাঠানোর শেষ তারিখ ২০ সেপ্টেম্বর, ২০২১।

তন্ময় আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর হাতে দেশ এগিয়ে যাচ্ছে। তার প্রতি কৃতজ্ঞতা জানাতে জন্মদিন পালনে সব সংগঠনকে যুক্ত করা হবে। এছাড়াও প্রধানমন্ত্রী কীভাবে, কী কী কর্মসূচির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রান্তিক মানুষের হাত ধরে সেসব উঠে আসবে এই ক্যাম্পেইনে।
তিনি বলেন, আমরা আশা করছি- দেশের মানুষ আগেরবারের মতোই ভিডিও বার্তার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। পরে ওই ভিডিওগুলো আওয়ামী লীগের ভ্যারিফায়েড পেজে দেখানো হবে।
তন্ময় বলেন, করোনা ভাইরাস রোধে ব্যাপক টিকাদান, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ, আবাসন প্রকল্পসহ শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগ এতে উঠে আসবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর