সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সলঙ্গায় হেরোইন সহ ব্যবসায়ী আটক

কে,এম আল আমিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৮:৩৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ এক মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর ) রাত ১০:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানী আভিযানিক দল সলঙ্গার র‌্যাব-১২ এর মেইন গেটের উত্তর পার্শ্বে ভাই ভাই টেলিকম মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে
৫০ (পঞ্চাশ) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন এবং নগদ ১,৫৯০/-( এক হাজার পাঁচশত নব্বই ) টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার নরন্ডি গ্রামের মৃত সলেমান আলম ছেলে জয়নাল আলী ওরফে জলিল (৬৫)।

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর