সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, ৩ দালাল আটক

এস এম আকতার মানিকগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৯:৪৮ অপরাহ্ন

মানিকগঞ্জ শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ও ঔষধের রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। এমন তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদের নির্দেশনায় শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালান মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ। অভিযান চালিয়ে তিন দালাল কে আটক করে ডিবি পুলিশ। এ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা ডিবি ( ওসি)  মোঃ নজরুল ইসলাম। আটককৃত দালালরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করে বলে জানান,ডিবি ( ওসি)মোঃ নজরুল ইসলাম।এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য দালালরা দৌড়ে পালিয়ে যায়। আটককৃত দালালদের মোবাইল কোর্টের মাধ্যমে শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি,এস এম আবু দরদা আটককৃত তিন দালালকে ১ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। এসময় মানিকগঞ্জ জেলা ডিবি ( ওসি)  নজরুল ইসলাম বলেন, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা এ অভিযান পরিচালনা করি। জেলার কোনো হাসপাতালেই দালালদের দ্বারা রোগীদের কোনো ভোগান্তি সহ্য করা হবে না। আমরা জেলা ডিবি পুলিশ চেষ্টা করছি  জেলার প্রতিটা হাসপাতালকে দালাল মুক্ত করতে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর