বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

নীলফামারী ডোমারের জামায়াতের ২৮ নেতাকর্মী জামিন নামঞ্জুর করে করাগারে প্রেরন

হিমেল চন্দ্র রায় নীলফামারী প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৫ পূর্বাহ্ন

নীলফামারীর ডোমার উপজেলায় পুলিশের দায়ের করা একটি মামলায় ২৮ জন জামায়াতের নেতা কর্মীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার নীলফামারী স্পেশাল ট্রাইব্যুনাল ও জেলা ও দায়রা জজ আদালতে ৩০ জন জামায়াত নেতাকর্মী আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে উক্ত আদালতের বিচারক মোঃ রেজাউল করিম অসুস্থ্য বিবেচনায় কেকতিবাড়ি  ইউনিয়নের সভাপতি আশিকুর রহমান, কেকতিবাড়ি ইউনিয়নের কর্মী ইনছান আলী ২ জনের জামিন মঞ্জুর করে বাকীদের জেল হাজতে প্রেরণের নির্দ্দেশ প্রদান করেন।
আটককৃত আসামীগন হলেন ডোমার সদর ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল কুদ্দুস, ডোমার সদর ইউনিয়নের কর্মী তফিজ উদ্দিন, আবু বক্কর, মজিবর মুন্সি, আনারুল ইসলাম, ভোগডাবুড়ি ইউনিয়ন কর্মী মোঃ মাসুদ শাহ্, মশিয়ার রহমান, রফিকুল ইসলাম, সাইফুল্লাহ, কেকতিবাড়ি ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল বারী, ইউনিয়নের কর্মী আব্দুল হালিম, ডোমার পৌরসভার কর্মী দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ মুন্সি, বোড়াগাড়ি ইউনিয়ন কর্মী আব্দুস সাত্তার, আলম ইসলাম, গোমনাতি ইউনিয়ন কর্মী মো: আপেল ও ময়নুদ্দিন ওরফে মালু, রশিদুল ইসলাম, মোস্তাকিম ইসলাম, জোড়াবাড়ি ইউনিয়ন আমীর লিয়াকত আলী, ইউনিয়নের কর্মী কারিমুল ইসলাম, পাঙ্গা ইউনিয়ন সভাপতি আব্দুল রাজ্জাক, ইউনিয়নের কর্মী মাওলানা আব্দুল হালিম, বামুনিয়া ইউনিয়নের কর্মী আইয়ুব আলী, সোনারায় ইউনিয়নের কর্মী নজরুল ইসলাম, হরিনচড়া ইউনিয়নের কর্মী নিজামুদ্দিন মুন্সি, এছাহাক আলী, সাদেক হোসেন।
আদালত সূত্র জানায়, একাদশ সংসদ নির্বাচন বানচাল এবং সরকারী সম্পত্তি ক্ষতিসাধনের লক্ষ্যে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭০/৮০ জনের নামে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে এই মামলায় ৭৯ জনের নামে আদালতে চার্জসীট দাখিল করা হয়। ২৮ আসামীকে বিকেল পাঁচটায় নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং ওই মামলায় আরো ২১ আসামী এখনো পলাতক রয়েছে।

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর