সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠিতে যুবককে নির্মমভাবে কুপিয়ে জখম

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ৬:০৭ অপরাহ্ন

ঝালকাঠির রাজাপুরে ডাকাতি ছেড়ে দিয়ে ভালো পথে জীবনযাপন করা যুবক মো. আবুল হোসেন তালুকদার (৩৫) কে রাতের আধারে কুপিয়ে জখম করেছে দৃর্বৃত্তরা। রবিবার রাত ৮টার পরে রাজাপুর-কাউখালী সড়কের উপজেলার নৈকাঠি বেইলী ব্রীজের ঢালে করিমের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে।

আবুল উপজেলার  সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি নামক এলাকার আনসার তালুকদারের ছেলে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। তবে সংবাদ লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, জেল থেকে জামিনে মুক্তি পেয়ে চলতি বছরের ১৫ জানুয়ারি ডাকাতি ছেড়ে ভাল পথে আসার ঘোষনা দিয়ে রাজাপুর প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছিলেন আবুল। এরপর থেকে আবুল নিয়মিত থানায় হাজিরা দিত এবং পুলিশও তাকে নজরে রেখেছিলেন। বর্তমানে সে কৃষি কাজ করে সে সংসার চালাতেন। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ ৬টি মামলা রয়েছে।

আবুল হোসেনের সাথে থাকা মোটরসাইকেল চালক মহারাজ বলেন, আবুলকে মুলতান নামে এক লোক দুইটি কবুতর দেয়ার কথা বলে ফোন করে ডাকে। আবুল মহারাজকে নিয়ে মোটরসাইকেল যোগে ঘটনা স্থলে করিমের দোকানের সামনে যায় এবং আবুলকে নামিয়ে মোটরসাইকেল ঘুরিয়ে পাকিং করার সময় ঐ স্থানে থাকা লোকজনকে দৌড়ে পালাতে দেখলে মহারাজও আতংকে পালিয়ে যায়। দুর্বৃত্তরা আবুলকে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। এতে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে আবুলের এক হাত ও দুই পা। রাস্তার পাশ থেকে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে রাতেই আবুলকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কে বা কারা আবুলকে কুপিয়েছে সে ব্যপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি মহারাজ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর