সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আত্রাইয়ে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

জসিম উদ্দিন জনি, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ৫:২২ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ মোজাম্মেল শেখ (৫৬) নামে এক বৃদ্ধকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। গত সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভর-তেতুলিয়া গ্ৰামে এই ঘটনা ঘটে।

ধর্ষক মোঃ মোজাম্মেল শেখ উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভর-তেতুলিয়া গ্রামের মৃত জোবান শেখের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেল ৪ টার দিকে বাড়ির পাশে শিশুটি খেলা করছিল। এই সময় বাড়ির পাশের প্রতিবেশী মোঃ মোজাম্মেল শেখ শিশুটিকে কিছু খাওয়ার জন্য টাকা দেওয়ার লোভ দেখিয়ে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক সময় শিশুটির মা শিশুটিকে খোঁজাখুঁজি করলে মোঃ মোজাম্মেলের বাড়ির পাশে কান্না করা অবস্থায় শিশুটিকে দেখতে পাই। পড়ে শিশুটির মা শিশুকে জিজ্ঞেস করলে একপর্যায়ে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। বিষয়টি শোনার পর শিশুটির মা আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ করেলে আত্রাই পুলিশ মোঃ মোজাম্মেল শেখকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, এই ধর্ষণের ঘটনা সংক্রান্ত আত্রাই থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবং শিশুকে রেপ টেস্ট এবং তার জবানবন্দি নেওয়ারার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর