সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অভয়নগরে মামলা করায় হুমকির মুখে বাদী পরিবার

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ন

যশোরের অভয়নগরে সুদে টাকা আদায় করতে যুবকের উপর হামলার ঘটনায় থানায় মামলা করায় এখন হুমকির মুখে বাদী পরিবার।

জানা যায়, উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দিয়াপাড়ায় গ্রামের মোঃ কুদ্দুস শেখের পুত্র মোঃ ইমন শেখ (২২) একই এলাকার মৃত একিম শেখের পুত্র হযরতের কাছ থেকে সপ্তাহে ৮’শ টাকা সুদ দেবার শর্তে ৪০০০ টাকা নেন। তিন সপ্তাহ সুদ দেবার পর পরবর্তী এক সপ্তাহের সুদের টাকা দিতে দেরি হওয়ায় ২৫ আগস্ট রাত আনুঃ ৮ টার তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে হামলা করে তার ডান হাত ভেঙ্গে দেয় এবং তার কাছে থাকা অর্থ-স্বর্ণের চেইন ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। এঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে অভয়নগর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গণ্য করে, যাহার মামলা নং-০২ তাং ০১/০৯/২০২১ ইং । এ মামলায় অভিযুক্ত আসামী হযরত ও শামীমকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে পুলিশ। আদালত থেকে জামিনে বের হয়ে এসে আসামীরা মামলা তুলে নিতে বাদী পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করছে বলে জানা যায়।

হুমকির বিষয়ে মামলার বাদী মোঃ কুদ্দুস শেখ বলেন, আমার ছেলের উপর হামলা করে ক্ষান্ত হয়নি আসামীরা তারা এখন মামলা তুলে নিতে আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। অন্যথায় আমার ও আমার পরিবারের অন্য সদস্যদের অবস্থা আমার ছেলের থেকে ভয়ানক হবে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে আমি মামলা তদন্ত কর্মকর্তা ও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয়কে অবহিত করে একটি সাধারন ডায়েরি করেছি।

এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর