শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পাটের দাম বেশি থাকায় পাট চাষীদের মুখে-হাসি

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

এবার আবহাওয়া অনুকূলে থাকায় সিরাজগঞ্জের সলঙ্গায় পাটের বাম্পার ফলন হয়েছে। তবে পর্যাপ্ত বৃষ্টির পানির অভাবে পাট পঁচাতে কিছুটা সমস্যার সম্মুখীন হলেও বাজারে পাটের দাম বেশি থাকায় পাট চাষীদের মুখে সোনালী হাসির ঝিলিক ফুটে উঠেছে। কম সময়ে,স্বল্প খরচে, অধিক লাভের আশায় পাট চাষের দিকে ঝুঁকছে থানার অধিকাংশ কৃষক।

উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, ১৪টি ইউনিয়নে চলতি মৌসুমে দেশীয়,তোষা জাত ও অন্যান্য জাতের মোট ১৬ শত হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এবার পাটের ফলন ও দাম বেশী হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। সলঙ্গা থানার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ইতিমধ্যেই পাট কাটা,পাতা ঝরানো , জাগ দেয়ার কাজ প্রায় শেষ হয়েছে। এখন পাট ধোয়া ও শুকানোতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

পাট ধোয়ায় যেমন কৃষক ব্যস্ত তেমনি বাড়িতে মহিলারাও পাট ও পাট খড়ি শুকাতে ব্যস্ত। নিজেদের পাশাপাশি অনেকেই পাট খড়ির বিনিময়ে অন্যের পাট ছাড়িয়ে দিচ্ছেন।

চাষিদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বিঘা জমিতে পাট চাষে সব মিলে খরচ হয় ৪ থেকে ৫ হাজার টাকা। ফলন ভালো হলে বিঘা প্রতি প্রায় ৮-১০ মণ পাট পাওয়া যায়।

আজ সোমবার (২৩ আগস্ট) সকালে সলঙ্গা হাটে গিয়ে দেখা যায়, বগুড়া,ধুনট,শেরপুর,বেড়া,জামালপুরের অনেক ব্যাপারী পাট কিনতে সলঙ্গা হাটে এসেছেন। তারা জানান, প্রকার ভেদে প্রতিমণ পাট ২ হাজার ৮০০ টাকা হতে ৩ হাজার ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাটের ভালো ফলন ও দাম পেয়ে চাষিদের মুখে ফুটে উঠেছে স্বপ্ন পূরণের হাসি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর