মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

‘পরীমণিকে ছুঁয়ে দেখতে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে’

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

পরীমণিকে তথ্য উদ্‌ঘাটনের জন্য নয় বরং ছুঁয়ে দেখতে বার বার রিমান্ডে নেওয়া  হচ্ছে বলে মন্তব্য করেছেন নাট্যব্যক্তিত্ব আজাদ আবুল কালাম। আজ শনিবার বিকেল ৪ টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পরীমণির  ন্যায় বিচার দাবিতে ‘শিল্পীর পাশে’ ব্যানারে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

পরীমণিকে  বারবার রিমান্ডে নিয়ে যাওয়া নিয়ে আজাদ আবুল কালাম বলেন,‘আপনারা তাঁর কাছ থেকে তথ্য উদ্‌ঘাটনের জন্য তাকে নিয়ে যাচ্ছেন না। বরং খুব কাছ থেকে তাকে দেখার জন্য নিয়ে যাচ্ছেন এবং সুযোগ খুঁজছেন ছুঁয়ে দেখা যায় কি-না ! না হলে তথ্য উদ্‌ঘাটনের জন্য সাত দিন আট দিন লাগতে পারে বলে আমি বিশ্বাস করি না। এটা এক ধরনের নোংরামি।

আজাদ আবুল কালাম আরও বলেন ,‘ পরীমণির  মুক্তি বা তার সুষ্ঠু বিচার দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে অরাজকতা চলছে, লুটপাট, ধর্ষণ, বিচারহীনতা। তার বিপরীতে যেন এমন একজন লোককে পাওয়া গেছে যাকে সকল ধরনের নির্যাতন চলাতে যেতে পারে। এবং সে ক্ষেত্রে সবচেয়ে ভালো উপাদান হচ্ছে নারী। আর সে মডেল বা অভিনেত্রী হলে তাহলে আরও ভালো। আমি জানি না এর পেছনে কারা রয়েছে তবে খুবই শক্তিশালী একটি পক্ষ রয়েছে।  ’

এ সময় নির্মাতা অপরাজিতা সঙ্গীতার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন, অভিনয় শিল্পী ঝুনা চৌধুরী, সাংস্কৃতিক কর্মী রোম্মান রশীদ,নাট্য পরিচালক সেতু আরিফ,অভিনয় শিল্পী অনামিকা জ্যোতি, অভিনয় শিল্পী রাজদ্বীপা, চলচ্চিত্র নির্মাতা রাকিবুল হাসান, চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুব, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবীব প্রমুখ। এ ছাড়া  আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী খাদিজা বেগম জোনাকি ও আসমা আলম।

সমাবেশ শেষে অপরাজিতা সঙ্গীতা আগামীকাল রোববার  বিকাল সাড়ে চারটায় শাহবাগ আবারও পরীমণির  মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণা দেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর