সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আইপি টিভির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

অনলাইন ডেস্কঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

দেশে কোন আইপি টিভির অনুমোদন নেই, অনুমোদনহীন ও অবৈধ আইপি টিভির বিরুদ্ধে সরকার অচিরেই ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
শুক্রবার ( ২০ আগষ্ট) দুপুরে শেরপুর সার্কিট হাউজে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, এ পর্যন্ত সাতশ আইপি টিভির আবেদন জমা পড়েছে, গুরুত্বের সাথে যাচাই বাচাই শেষে অনুমোদন প্রক্রিয়া শুরু হবে। এছাড়া অনলাইন পোর্টালের অনুমোদন কার্যক্রম চলমান আছে, বাকিগুলোও পর্যায়ক্রমে দেয়া হবে।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, যে সকর আইপি টিভির বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর