মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সালমান শাহের স্ত্রী সামিরার তৃতীয় বিয়ে সম্পন্ন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহের স্ত্রী সামিরা হক ফের বিয়ে করেছেন।  এ নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।  ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেছিলেন মোশতাক ওয়াইজকে।  যিনি ছিলেন সালমানেরই বন্ধু।

চলতি বছরের ২১ জুন দ্বিতীয় সংসারের ইতি টেনে সামিরা ১৫ জুলাই সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকের সঙ্গে ঘর বেঁধেছেন।  তার তৃতীয় স্বামীর নাম ইশতিয়াক আহমেদ।

সামিরা হকের সাবেক স্বামী মোশতাক ওয়াইজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পান তিনি।  দু’জনের সম্মতিতেই এটি কার্যকর হয়েছে ২১ জুন।

এদিকে নতুন সংসার প্রসঙ্গে সামিরা বলেন, নতুন জীবন শুরু করেছি।  আমার সন্তানরা এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল।

১৯৯২ সালের ১২ আগস্ট সালমান শাহের সঙ্গে বিয়ে হয় সামিরার।  পরে নায়কের মৃত্যুর পর সামিরা সালমানেরই বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন।  সেই সংসারে সামিরার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর