সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

অক্টোবরে পাকিস্তান সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল

ক্রীড়া ডেস্কঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ফাইল ছবি

চলতি বছরের অক্টোবরে পাকিস্তান সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটো টি-টোয়েন্টি খেলবেন উইয়ন মরগান-জশ বাটলাররা। এই সিরিজটি খেলেই দুই দল যাবে সংযুক্ত আরব আমিরাতে, মরুর দেশটিতেই যে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার নিশ্চিত করেছে, ছয় দিনের সফরে ৯ অক্টোবর পাকিস্তানে পৌঁছবে ইংল্যান্ড দল। শুধু ছেলেদের দলই নয়, একই ফ্লাইটে মেয়েদের দলও থাকবে।
স্বাগতিক মেয়েদের বিপক্ষে দুটো টি-টোয়েন্টির পর তিনটি ওয়ানডেও খেলবে তারা। তবে মেয়েদের সিরিজ শুরু হবে মরগানরা ১৫ অক্টোবর পাকিস্তান ছাড়ার পর। তার আগে ১৩ এবং ১৪ অক্টোবরে রাওয়ালপিন্ডিতে টি-টোয়েন্টি ম্যাচ দুটো খেলবে তারা। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে মেয়েদের ম্যাচগুলোও। শুরুতে ম্যাচগুলো অবশ্য করাচিতে হওয়ার কথা ছিল। পরে সেগুলো রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়া হয়েছে।
নিরাপত্তাব্যবস্থা নিয়ে শঙ্কা থাকায় দীর্ঘদিন পাকিস্তান সফর করেনি ইংল্যান্ড। তারা সবশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৫ সালে। অর্থাৎ ১৬ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখবে ক্রিকেটের জনকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর